Advertisement Banner

নাটোরে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নাটোরে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
সড়ক দুর্ঘটনা প্রতীকী ছবি।

নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ মঙ্গলবার সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন লালপুর উপজেলার ছোটবাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) ও সেকেন আলীর ছেলে মনির হোসেন (২৭)।

এ দুর্ঘটনায় আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলালপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানিয়েছেন, সকালে হঠাৎ যাত্রীবাহী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিন্ন লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সামনে গিয়ে পড়ে। এরপর ট্রাকটি ইজিবাইকটিকে চাপা দিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সম্পর্কিত