Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২১: ৫৬
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের মোট ৫৫৫টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে প্রায় ২০০টি ড্রোন মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী এখনো বড় আকারের হামলা প্রতিহত করার কাজ চালিয়ে যাচ্ছে। তবে কয়েকটি ড্রোন মস্কোর একটি তেল শোধনাগারে পৌঁছে আঘাত হানে। তিনি আরও জানান, হামলায় একটি শপিং সেন্টারও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এটি চলতি সপ্তাহে ওই শোধনাগারে দ্বিতীয় হামলা। এর আগে মঙ্গলবারের ড্রোন হামলার পর শোধনাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায় । একইসঙ্গে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির কারণে দেশটির জ্বালানি সংকটও তীব্র হয়ে উঠছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো রাশিয়ার বিমান হামলার মুখে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, শত্রুপক্ষ রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিমান হামলার সতর্কতা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে থাকতে হবে।

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেনের দিকে অন্তত ২৩৯টি ড্রোন এবং সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দেশটির দাবি অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এমন এক পরিস্থিতিতে এই পাল্টাপাল্টি হামলা হলো, যখন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়াকে আলোচনায় আনতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং জি-৭ ভুক্ত অন্যান্য দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

জি-৭ নেতারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে রাশিয়ার যুদ্ধ অর্থনীতির ওপর চাপ বাড়াতে দেশটির তেল ও গ্যাস খাতের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার কথাও বলেছেন।

বিষয়: রাশিয়াহামলারাশিয়া-ইউক্রেন বর্ষপূর্তিমস্কোড্রোনক্ষেপণাস্ত্রইউক্রেনরাশিয়া ইউক্রেন সংকটইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক