Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সৌদি আরবে বাড়ছে মদের দোকান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ২০: ১২
সৌদি আরবে বাড়ছে মদের দোকান

দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করছে সৌদি আরব। তারা তাদের সামাজিক ও অর্থনৈতিক নীতির অংশ হিসেবে আরও দুটি নতুন অ্যালকোহল স্টোর চালুর পরিকল্পনা করছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও পরিকল্পনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisement
Advertisement
Advertisement

জানা গেছে, পূর্বাঞ্চলীয় ধাহরান শহরে অ্যালকোহল স্টোরটি স্থাপন করা হবে আরামকোর নিজস্ব একটি আবাসিক কমপ্লেক্সে। স্টোরটি শুধুমাত্র অমুসলিম বিদেশি কর্মীদের জন্য উন্মুক্ত থাকবে। আরেকটি স্টোর খোলা হবে বাণিজ্যিক শহর জেদ্দায়, যা কূটনীতিকদের জন্য নির্ধারিত হবে। উভয় স্টোরই ২০২৬ সালে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও চূড়ান্ত সময় এখনো নির্ধারিত হয়নি।

এর আগে ২০২৪ সালে রিয়াদে প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিকদের জন্য ‘বুজ ব্যাংকার’ নামে পরিচিত একটি বিশেষ অ্যালকোহল স্টোর চালু হয়, যা সৌদি আরবে ৭৩ বছরের নিষেধাজ্ঞার পর এক নজিরবিহীন পরিবর্তন ছিল। সম্প্রতি রিয়াদের এই স্টোরের গ্রাহক পরিধি বাড়িয়ে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসাধারী অমুসলিম বিদেশিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সৌদি আরবে দীর্ঘদিন ধরে অ্যালকোহল নিষিদ্ধ। এখনো সাধারণ জনগণের জন্য নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি পর্যটন, বিনোদন ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সামাজিক সংস্কারের গতি বাড়িয়েছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমা হল খোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন– এসব পরিবর্তনের ধারায় এবার অ্যালকোহল নীতি আংশিক শিথিলতার দিকেই এগোচ্ছে দেশটি।

Advertisement
Advertisement
Advertisement

তবে কর্তৃপক্ষ এখনো বলছে, পর্যটকদের চাহিদা থাকা সত্ত্বেও অ্যালকোহল নীতি পুরোপুরি পরিবর্তনের কোনো ঘোষণা নেই। পর্যটনমন্ত্রী সম্প্রতি বলেন, "বর্তমানে কোনো পরিবর্তন হয়নি", যদিও তার বক্তব্যে ভবিষ্যতে সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে।

২০২৩ সালের প্রতিবেদনে পর্যটন খাতে অ্যালকোহল বৈধকরণের গুজব ছড়ালেও সরকার তা তখন অস্বীকার করেছিল। তবুও সাম্প্রতিক উন্নয়নে অনেকের ধারণা– ২০৩৪ সালের বিশ্বকাপের আগে সৌদি আরব পর্যটকদের জন্য নির্দিষ্ট জোনে কিছুটা শিথিল নীতি গ্রহণ করতে পারে।

বিষয়: সৌদি আরবনারীপর্যটনকেন্দ্রনিষেধাজ্ঞামদবিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।