পর্যটনকেন্দ্র

বৈরী আবহাওয়ায় সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা
টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ধসের ঝুঁকি, দুর্ঘটনার আশঙ্কা এবং পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সাময়িকভাবে ‘ সাজেক ভ্যালি ‘ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

সিলেট-ম্যানচেস্টার রুটে ফের সরাসরি ফ্লাইট চালু
ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অনান্য অতিথিরা।

পরিত্যক্ত কয়লাখনি যেভাবে হলো সফল পর্যটনকেন্দ্র
ভারতের ছত্তিশগড়ের পরিত্যক্ত বিশরামপুর কয়লাখনিকে একটি চমৎকার পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া হয়েছে। স্থানীয় নারীদের পরিচালিত দৃষ্টিনন্দন এই হ্রদ ও পার্কটি তাদের আত্মবিশ্বাস ও স্বাবলম্বিতা বাড়িয়েছে। সব বাধা পেরিয়ে একসময়ের গৃহিণীরা এখন সফল উদ্যোক্তা হিসেবে সমাজকে পথ দেখাচ্ছেন।

কনকনে শীতেও জমেনি উচ্ছ্বাস: শীতের নায়াগ্রায় পর্যটকের ঢল
প্রচণ্ড শীত উপেক্ষা করে নায়াগ্রা জলপ্রপাত দেখতে ভিড় করেছেন পর্যটকরা। আংশিক জমে যাওয়া জলপ্রপাত ও তুষারাবৃত প্রকৃতি মুগ্ধ করেছে সবাইকে। কারও কাছে এটি প্রেমের প্রস্তাব, কারও কাছে শীতের রূপকথা।

পর্যটকেরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন?
বাস্তবতা হলো–বিশ্ব পর্যটনের মানচিত্রে বাংলাদেশ এখনো অজানা। প্রশ্ন উঠছে, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারছে না?

সৌদি আরবে বাড়ছে মদের দোকান
সৌদি আরবে দীর্ঘদিন ধরে অ্যালকোহল নিষিদ্ধ। এখনো সাধারণ জনগণের জন্য নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি পর্যটন, বিনোদন ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সামাজিক সংস্কারের গতি বাড়িয়েছে।



