চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও আমেরিকা। তবে লেবানন ও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন মিত্র ইসরায়েল।
এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আসল চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের আশপাশে থাকবে মার্কিন বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন , এই সামরিক উপস্থিতির মধ্যে থাকবে মার্কিন জাহাজ, বিমান এবং সেনা উপস্থিতি। সেই সঙ্গে থাকবে অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র, যা এরইমধ্যে যথেষ্ট দুর্বল হয়ে পড়া শত্রুকে চূড়ান্তভাবে ধ্বংস করার জন্য উপযুক্ত।
ট্রাম্প বলেন, এই চুক্তি অনুসরণ করা হবে না এমন সম্ভাবনা খুবই কম। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন , যেকোনো কারণে এই চুক্তি যদি পালন না করা হয়... তবে আবার যুদ্ধ শুরু হবে, যা হবে আগের যুদ্ধের চেয়ে আরও বড় ও আরও ভয়াবহ।

মধ্যপ্রাচ্যে প্রায় ৪০ দিন ধরে চলা যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও আমেরিকা। তবে এই যুদ্ধবিরতি ঘোষণার পরই লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কথা জানায় রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে সেখান থেকে সরে এসে এখন এই পথে বাণিজ্যিক জাহাজে

মধ্যপ্রাচ্যে প্রায় ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধে দুই সপ্তাহ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনায় বসবে দুই দেশ। তবে যুদ্ধবিরতির পরও লেবাননে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একদিনে সেখানে হামলা চালিয়ে ২৫৪ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।