চরচা ডেস্ক

ইউক্রেনের ওদেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা।
টেলিগ্রাম পোস্টে কুলেবা বলেন, “আজ সন্ধ্যার পর ওদেসা বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।”
ওদেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর। কৃষ্ণসাগরের তীরবর্তী ওদেসায় মোট তিনটি বন্দর আছে। এই ৩ বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওদেসা এবং এর সমুদ্রবন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, শুক্রবার এই তিন বন্দরের একটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বন্দরটির নাম পিভদেন্নি।
সম্প্রতি রাশিয়ার তেলবাহী ট্যাংকারে ইউক্রেনের একের পর এক হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল মস্কো। এরপর সাম্প্রতিক সপ্তাহগুলোতে গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া।
গত বৃহস্পতিবার ওদেসার দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি সেতু ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয় রুশ সেনারা। সেতুটি ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়া ক্রসিংয়ের সঙ্গে ওদেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।