চরচা ডেস্ক

উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশে আজ মঙ্গলবার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে সংঘটিত হয়।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। আবহাওয়া অধিদপ্তর এটিকে 'হালকা' বা মৃদু গতির ভূমিকম্প হিসেবে শ্রেণীভুক্ত করেছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যে (অক্ষাংশ: ২৪.৮১° উত্তর এবং দ্রাঘিমা: ৯২.৬২° পূর্ব)।
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এই উৎপত্তিস্থলটির দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৫৪ কিলোমিটার।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এই কম্পনের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।