Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি অ্যামনেস্টির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ১৭: ৪১
সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি অ্যামনেস্টির

একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে আন্দোলনকারীদের ওপর চালানো ‘ক্র্যাকডাউনের’ বিষয়ে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এই ঘটনার তীব্র সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা এমন তথ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, যা কেউ কেউ আপত্তিকর, মর্মান্তিক বা বিরক্তিকর মনে করতে পারেন। একটি অধিকার-ভিত্তিক সমাজে সুস্থ জনমত গঠনের জন্য এই অধিকারের প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত জরুরি। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা বা মতাদর্শগত পার্থক্যের কারণে সাংবাদিকদের এভাবে লক্ষ্যবস্তু করা মোটেও উচিত নয়।”

তিনি আরও যোগ করেন, “এক দশকেরও বেশি সময় আগে প্রচারিত একটি সংবাদের ওপর ভিত্তি করে ইতিমধ্যে কারাবন্দী ফারজানা রূপা ও মোজাম্মেল হকের বিরুদ্ধে এই অস্পষ্ট ও নতুন অভিযোগ আনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিকদের এই গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার মূলনীতির ওপর এক চরম আঘাত এবং এটি ভবিষ্যৎ সাংবাদিকতার জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করছে।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং সুষ্ঠু তদন্তের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সব ধরনের মৃত্যুদণ্ডের বিরোধিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটি অবিলম্বে এই সাংবাদিকদের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের প্রায় ২ লাখ নেতা-কর্মীর ওপর যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। এই অভিযানে নিহতের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। প্রসিকিউশনের অভিযোগ, একাত্তর টিভি প্রকৃত নিহতের সংখ্যা আড়াল করতে এবং জনমনোযোগ অন্যদিকে ঘোরাতে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচার করেছিল।

বিষয়: মামলাঅ্যামনেস্টি ইন্টারন্যাশনালসাংবাদিক
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।