Advertisement Banner

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা থানার নতুন বাজার এলাকায় বাসের ধাক্কায় মো. মোকলেছ (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মোকলেছকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোকলেছ নেত্রকোনার কমলকান্দা উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর নতুন বাজার এলাকায় বসবাস করতেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল জানান, সকালে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই কর্মকর্তা আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

সম্পর্কিত