Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেনে শপিং সেন্টারে রাশিয়ার হামলায় নিহত ১৬

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৫: ০২
ইউক্রেনে শপিং সেন্টারে রাশিয়ার হামলায় নিহত ১৬
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ধ্বংস হওয়া একটি শপিং সেন্টারে উদ্ধারকর্মীদের তৎপরতা। ২২ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

ইউক্রেনের মধ্যাঞ্চলে রাশিয়ার কয়েকটি ড্রোন একটি শপিং সেন্টারে আঘাত হানলে অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার এই হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে ‘বর্বরতার কাজ’ হিসেবে উল্লেখ করে এর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে দিনের বেলায় চালানো এই হামলায় আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে।

হানঝা বলেন, “গুরুতর অবস্থায় রয়েছে ২৯ জন, যাদের মধ্যে পাঁচজন শিশু।” তিনি একটি ছবি প্রকাশ করেন, যেখানে একটি বড় শিল্প ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

Advertisement
Advertisement
Advertisement

শনিবার ভোরে দেওয়া এক হালনাগাদ তথ্যে হানঝা বলেন, প্রাথমিকভাবে নয়জনকে নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যাদের মধ্যে দুজন শিশু। উদ্ধারকর্মীরা শপিং সেন্টারের ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কি এই হামলাকে ‘সম্পূর্ণ নিন্দনীয় ও জঘন্য’ বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রথম ড্রোন হামলার আধা ঘণ্টা পর দ্বিতীয় একটি রুশ ড্রোন শপিং সেন্টারটিতে আঘাত হানে। তার দাবি, জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবেই দ্বিতীয় হামলাটি চালানো হয়।

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৩Nizhnekamsk

টেলিগ্রামে জেলেনস্কি বলেন, “এ ধরনের হামলা নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়।” তিনি রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে বিশ্বের প্রতি আহ্বান জানান। “আমরা অবশ্যই এর জবাব দেব,” বলেন তিনি।

শুক্রবার পৃথক আরেকটি হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজন শিশু। এ ঘটনায় একজন নারী আহত হয়েছেন বলে ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে।

যুদ্ধক্ষেত্রে সংঘাত সাড়ে চার বছরের কাছাকাছি গড়ানোর মধ্যে ইউক্রেনের ওপর রাশিয়ার বিমান হামলা আরও জোরদার হচ্ছে। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হয়।

অন্যদিকে, রাশিয়ার ওপর নিজেদের হামলাও জোরদার করেছে ইউক্রেন। মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে তারা তেল স্থাপনা ও সরবরাহ-লজিস্টিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।

বিষয়: নিহতযুদ্ধইউক্রেনড্রোনরাশিয়াআহতহামলাভলোদিমির জেলেনস্কিইউক্রেন যুদ্ধইউরোপ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।