Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হলিউড পরিচালক রব রাইনার ও তার স্ত্রীর হত্যায় জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২: ৫৫
হলিউড পরিচালক রব রাইনার ও তার স্ত্রীর হত্যায় জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

খ্যাতনামা আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রব রাইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার রাতে তাকে আটক করা হয়। খবর রয়টার্সের।

Advertisement
Advertisement
Advertisement

লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডনেল জানিয়েছেন, রোববার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে নিজ বাড়ি থেকে ৭৮ বছর বয়সী রব রাইনার ও ৬৮ বছর বয়সী মিশেলের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, পাশের বাড়িতে থাকা তাদের মেয়ে রোমিই প্রথমে বাবা-মায়ের মরদেহ দেখতে পান।

বিবিসি বলছে, এ ঘটনার পরপরই ৩২ বছর বয়সী নিক রাইনারকে গত রোববার রাতে হেফাজতে নেয় পুলিশ। কারাগারের নথিপত্রে শুরুতে তার জামিনের জন্য ৪০ লাখ ডলার ধার্য করার কথা উল্লেখ থাকলেও পরে তাকে জামিন অযোগ্য হিসেবে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিনেতা রব রাইনারের বাড়িতে দুই মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ডRob

সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ম্যাকডনেল নিশ্চিত করেন, বাবা-মাকে হত্যার ঘটনায় নিকের বিরুদ্ধে খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

হলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন রব রাইনার। ১৯৭০ এর দশকে সিবিএস টেলিভিশনের জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রব রাইনার। পরে তিনি ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘স্ট্যান্ড বাই মি’ এবং ‘দ্য আমেরিকান প্রেসিডেন্ট’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র পরিচালনা করেন।

রব রাইনারের ছেলে নিক পেশায় চিত্রনাট্যকার। ২০১৫ সালে বাবার সঙ্গে মিলে 'বিয়িং চার্লি' নামের একটি সিনেমা লিখেছিলেন তিনি। সিনেমাটি ছিল নিকের নিজের মাদকাসক্ত জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। মাত্র ২২ বছর বয়সের মধ্যে ১৭ বারের বেশি রিহ্যাবে (মাদক নিরাময় কেন্দ্র) যেতে হয়েছিল তাকে।

বিষয়: মরদেহনিহতলস অ্যাঞ্জেলসআটকহত্যাযুক্তরাষ্ট্রগ্রেপ্তারহত্যাকাণ্ড
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান