
এক সূত্রের মাধ্যমে জানা গেছে, লিসা বর্তমানে আনিত্তা, রেমা এবং ব্রাজিলের সংগীত গোষ্ঠী ‘ট্রপকিলাজ’-এর সাথে বিশ্বকাপের একটি অফিসিয়াল সাউন্ডট্র্যাক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।

লস অ্যাঞ্জেলেসে হোম অ্যালোন সিনেমার ম্যাককালিস্টার বাড়ির ২৫ ফুট উঁচু জিঞ্জারব্রেড সংস্করণ গিনেস রেকর্ড গড়েছে। ডিজনি ও হুলু সিনেমাটির ৩৫তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ ভোজ্য উপাদান দিয়ে এই স্থাপনাটি তৈরি করে। বড়দিনের আনন্দের পাশাপাশি ‘টয়েস ফর টটস’ কর্মসূচিতে খেলনা দানে উৎসাহিত করা হয় দর্শকদের।

খ্যাতনামা আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রব রাইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার রাতে তাকে আটক করা হয়।

হলিউডের অভিনেতা,পরিচালক, প্রযোজক রব রাইনারের লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।