
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
টার্গেট যখন প্রায় দুইশ ছুঁইছুঁই, তখন ইনিংসের শুরু থেকেই দরকার ছিল আগ্রাসনের। ওপেনাররা শুরুটাও করেছিলেন সেভাবেই। তবে ম্যাচ যত এগিয়ে গেল, ততই যেন কমে গেল তাদের রানের গতি। শেষের দিকে তাওহীদ হৃদয় ক্যামিও খেললেন বটে, তবে কাজের কাজ আর হলো না। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জিতেছে ৭ রানে। ১৯৭ রানের টার্গেটে বাংলাদেশের ইনিংস থামে ৬ উইকেটে ১৮৯ রানে।
বিশাল রান তাড়ায় শুরুটা যেমন দরকার ছিল, ঠিক তেমনটাই করেছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। ৩ ওভারেই বোর্ডে জমা হয় ৩২ রান। তবে ম্যাট রেনশর নিরীহ স্পিনে রিটার্ন ক্যাচ দিয়ে তানজিদ (৩০) আউট হওয়াটাই হয়ে দাঁড়ায় ম্যাচের টার্নিং পয়েন্ট।
অভিজ্ঞ সৌম্য সরকার (১৫) অ্যাডাম জাম্পা আক্রমণে আসতেই তাকে উইকেট উপহার দিয়ে আসেন। তৃতীয় উইকেটে এরপর পারভেজ হোসেন ইমনকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন সাইফ। তবে তিনি নিজেই দলের বিপদ বাড়ান ডট বল খেলে।
এমনকি ফুল টস ডেলিভারিতেও সাইফ বল সোজা পাঠিয়েছেন ফিল্ডারের হাতে। সিঙ্গেলস না বের করতে পেরে বাড়িয়েছেন চাপ। ৩টি চার ও ২ ছক্কার পরও তাই ৪২ রান করতে বল খেলে ফেলেন ৩৩টি।
আর সেটাই অস্ট্রেলিয়াকে নিয়ে যায় ভালো অবস্থানে। পারভেজ অনেক চেষ্টা করেছিলেন, তবে বল আর রানের ব্যবধান আর কমাতে পারেননি সেভাবে। তার ৩৬ রানের ইনিংস তাও কিছুটা আশার সঞ্চার করে বাংলাদশ শিবিরে।
তবে বল হাতে চার ওভারে ৫৩ রান দেওয়া আবদুল সাকলাইন গাফফার নিজের অলরাউন্ডার তকমার প্রতি সুবিচার করতে ব্যর্থ হন। দলের প্রয়োজন যখন মারকুটে ব্যাটিংয়ের, তখন তিনি এলোপাতাড়ি ব্যাট চালিয়েছেন। ১৯তম ওভারে পাঁচ বল খেলে রান করেছেন মাত্র ৫। বাউন্ডারিতেও ছিল না টাইমিং।
শেষ ওভারে ২৩ রানের সমীকরণ মেলানো ছিল ভীষণ কঠিন। সেটা আর পারেনি বাংলাদেশ। অ্যারন হার্ডিকে একটি চার ও ছক্কা মারলেও শেষ রক্ষা আর করতে পারেননি অধিনায়ক তাওহীদ হৃদয়। বিফলে যায় তার ৩৫ রানের ইনিংস। আর সাকলাইন অপরাজিত থাকেন ১১ বলে ১৩ রানে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প