Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শ্রীলঙ্কায় খেলতে বাংলাদেশের বাধা আয়ারল্যান্ড?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭: ২২
শ্রীলঙ্কায় খেলতে বাংলাদেশের বাধা আয়ারল্যান্ড?

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে নিজেদের ম্যাচ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কলকাতা ও মুম্বাইয়ের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসির সঙ্গে চলছে দরকষাকষি। ভার্চুয়াল বৈঠকের পর আইসিসির একটি প্রতিনিধি দল এখন ঢাকায়। শনিবার বিসিবির সঙ্গে বৈঠকও হয়েছে এ ব্যাপারে। আইসিসি বিসিবিকে রাজি করাতে চাচ্ছে ভারতে খেলার জন্য। বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তের বাইরে না যাওয়ার অবস্থানেই দাঁড়িয়ে।

Advertisement
Advertisement
Advertisement

এমন অবস্থায় গ্রুপ বদল করে সমস্যার সমাধানের একটা প্রস্তাব এসেছে বাংলাদেশের পক্ষ থেকে। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল–বদল করতে চায় বাংলাদেশ। আর সেটি করলে ন্যূনতম আয়োজনগত জটিলতা সমাধান করেই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিতে পারবে আইসিসি।

তবে এটি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে। মূল বিষয়টি হলো, এই ফর্মুলা বাস্তবায়ন করতে হলে আয়ারল্যান্ডকে রাজি হতে হবে। কাল রাত থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইরিশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তবে বিসিবির ‘ভেন্যু সোয়াপ’ প্রস্তাবে আয়ারল্যান্ডের রাজি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আসলে কোন পথে চলছে বাংলাদেশের ক্রিকেট?bd cricket

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আইরিশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন, পূর্ব নির্ধারিত সূচিতেই খেলতে চায় আয়ারল্যান্ড। এ ব্যাপারে আইসিসির দিক থেকেও আশ্বাস পেয়েছে দেশটি। তারা ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলতে চায়।

Advertisement
Advertisement
Advertisement

আয়ারল্যান্ডের যুক্তি হলো, গ্রুপ ‘বি’তে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ওমান। গ্রুপ এমনিতেই চ্যালেঞ্জিং। এখন শেষ মুহূর্তে ভেন্যু ও গ্রুপিং বদল হলে তাদের প্রস্তুতির ওপর চাপ পড়বে।

বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’তে। প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের চার ম্যাচের তিনটি পড়েছে কলকাতায়, একটি মুম্বাইয়ে। নিরাপত্তাজনিত কারণে, বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না।

আয়ারল্যান্ড রাজি না হলে আপাতত গ্রুপ সোয়াপের কোনো সম্ভাবনা বাংলাদেশের সামনে নেই। বাংলাদেশের দাবি পূরণ হওয়ার পুরো বিষয়টিই এখন আইসিসির হাতে। পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়ে–আইসিসির সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে না পারলে বিশ্বকাপ বয়কট ছাড়া উপায় নেই বাংলাদেশের।

বিষয়: বাংলাদেশখেলাটি টোয়েন্টি বিশ্বকাপআয়ারল্যান্ডআইসিসিক্রিকেটভারত
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।