চরচা প্রতিবেদক

গুলশান-২ এলাকার ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি সাংবাদিকদের বলেছেন, তারা জিতলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অগ্রাধিকার পাবে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পরে ভোট দিতে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান তারেক রহমান। এই ভোটকেন্দ্রটি ঢাকা-১৭ সংসদীয় আসনের অধীন। এই আসনের প্রার্থীও তিনি।
আজ সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।
তারেক রহমান বলেন, “আমরা জিতলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অগ্রাধিকার পাবে, সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করেন এটিই আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি।”
ভোটের পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমি এখনো সারা বাংলাদেশের খবর পাইনি। গতকাল রাতে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হাতে তা দমন করেছেন।”
তাছাড়া বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেছেন তারেক রহমান।
এদিকে, সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোটও হচ্ছে। এই দুই ভোটে আগামী পাঁচ বছর কারা দেশ পরিচালনা করবে এবং দীর্ঘদিন ধরে সমালোচিত ব্যবস্থাগুলোর সংস্কারের বিষয়ে জনসমর্থন চাওয়া হবে।