Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মধ্যপ্রাচ্যে নেই ঈদের আমেজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১৯: ২০
মধ্যপ্রাচ্যে নেই ঈদের আমেজ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও বাস্তুচ্যুতির কারণে এবারের ঈদুল ফিতরের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। ইরান, গাজা ও লেবাননের মতো সংঘাতকবলিত অঞ্চলে মানুষ ঈদের চেয়ে বেঁচে থাকার সংগ্রামকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

লেবাননের রাজধানী বৈরুতে যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে বা অস্থায়ী তাঁবুতে বাস করছে। সিরীয় শরণার্থী আলা জানান, দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছেন শুধু একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে। একসময় যেখানে বিলাসবহুল রেস্টুরেন্ট ও বিনোদনের স্থান ছিল, সেই এলাকাগুলো এখন বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়ে পরিণত হয়েছে। ফলে ঈদ উদযাপনের চিন্তা অনেকের তাদের কাছে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।

লেবাননে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের আগে দেশটি আগের যুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতেই পারেনি।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, ফলে অনেকেই ঈদের কেনাকাটা এড়িয়ে যাচ্ছেন। রাজধানী তেহরানের বাজারও হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে কেনাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

গাজায় পরিস্থিতি বেশি ভয়াবহ। দীর্ঘদিনের যুদ্ধ ও অবরোধে মানুষের জীবন বিপর্যস্ত। বাজারে কিছুটা ঈদের আমেজ থাকলেও অধিকাংশ মানুষের পক্ষে প্রয়োজনীয় খাবার বা পোশাক কেনা সম্ভব হচ্ছে না। ৬২ বছর বয়সী খালেদ দীব জানান, আগে ঈদে পরিবারকে উপহার দিতেন, এখন নিত্যপ্রয়োজনীয় খাবার কেনার সামর্থ্যও নেই।

গাজার অনেক পরিবার এখন ভাঙাচোরা ঘর বা তাঁবুতে বসবাস করছে। শিরিন শ্রীম নামে এক নারী বলেন, “আমাদের ঈদের আনন্দ অসম্পূর্ণ। দুই বছরের যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে।”

কঠিন বাস্তবতার মাঝেও কেউ কেউ পরিবার ও সামাজিক বন্ধন ধরে রাখার চেষ্টা করছেন। বৈরুতের গবেষক করিম সাফিয়েদ্দিন বলেন, “এই সময়ে পরিবার ও একতার বন্ধনই টিকে থাকার শক্তি দেয়।”

সব মিলিয়ে এবারের ঈদ মধ্যপ্রাচ্যের মানুষের কাছে অনিশ্চয়তা ও টিকে থাকার লড়াইয়ের প্রতিচ্ছবি।

বিষয়: ইরানমধ্যপ্রাচ্যঈদবাস্তুচ্যুতগাজা উপত্যকাযুক্তরাষ্ট্রযুদ্ধশরণার্থীইসরায়েললেবানন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।