Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন ইব্রাহিম ত্রাওরে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ০৩
দেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন ইব্রাহিম ত্রাওরে

বুরকিনা ফাসোর সামরিক সরকার সব রাজনৈতিক দল নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। ২০২২ সালে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই এসব দলের কার্যক্রম স্থগিত ছিল। জান্তা নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে ভিন্নমত দমন করার জন্য সমালোচিত হয়ে আসছেন এবং এই পদক্ষেপকে তার ক্ষমতাকে সুসংহত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

বুরকিনা ফাসোর স্বরাষ্ট্রমন্ত্রী এমিল জার্বোর মতে, রাষ্ট্র পুনর্গঠনের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশের বহুদলীয় ব্যবস্থা নাগরিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে এবং সামাজিক বন্ধনকে দুর্বল করেছে।

এর আগে রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য সমাবেশ আয়োজন বা অন্যান্য কার্যক্রম স্থগিত ছিল, কিন্তু নতুন এই ঘোষণার ফলে তাদের সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জার্বো জানান, বিলুপ্ত ঘোষিত দলগুলোর সব সম্পদ রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে এবং এ বিষয়ে একটি খসড়া আইন অন্তর্বর্তীকালীন আইন পরিষদে পাঠানো হবে।

Advertisement
Advertisement
Advertisement

অভ্যুত্থানের আগে দেশটিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ছিল ১০০টির বেশি, এবং ২০২০ সালের সাধারণ নির্বাচনের পর ১৫টি দল সংসদে প্রতিনিধিত্ব করেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজকর্মী বার্তা সংস্থা বিবিসিকে বলেন, “এটি দেশের অগ্রগতিকে বাধাগ্রস্থ করবে। আমরা এতে খুশি নই।”

তিনি আরও বলেন, “শাসকগোষ্ঠী প্রচার করছে গণতন্ত্র বুরকিনা ফাসোর জন্য ক্ষতিকর। ত্রাওরে হয়তো দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকতে চাইছেন, কিন্তু দেশের অতীত ইতিহাস বলছে, আরেকটি অভ্যুত্থান অপেক্ষা করছে।”

রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে সামরিক জান্তা সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

একজন ত্রাওরে সমর্থক এক্স-এ লিখেছেন, “বুরকিনা ফাসোর মতো একটি দেশে ১০০টির বেশি রাজনৈতিক দলের অস্তিত্ব যে বিশৃঙ্খলা তৈরি করে, তা অস্বীকার করার উপায় নেই। এই বিভাজন প্রায়ই পৃষ্ঠপোষকতাবাদ ও দুর্নীতির জন্ম দিয়েছে, যেখানে দলগুলো নাগরিক সংগঠনের চেয়ে বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো আচরণ করেছে।”

ত্রাওরের ২০২২ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন পল-হেনরি সান্দাওগো দামিবা, যিনি মাত্র নয় মাস আগে ক্ষমতায় এসেছিলেন।

ত্রাওরে প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২৪ সালের ১ জুলাইয়ের মধ্যে বেসামরিক সরকার পুনর্বহাল করবেন। কিন্তু সেই সময়সীমার দুই মাস আগে জান্তা ঘোষণা দেয়, তারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে।

বুরকিনা ফাসো পশ্চিম আফ্রিকার সেই কয়েকটি দেশের একটি, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কর্তৃত্ববাদী ভাবমূর্তি থাকা সত্ত্বেও, ৩৭ বছর বয়সী ত্রাওরে তাঁর প্যান-আফ্রিকানবাদী দৃষ্টিভঙ্গি এবং পশ্চিমা প্রভাবের সমালোচনার কারণে আফ্রিকা মহাদেশজুড়ে ব্যাপক সমর্থন অর্জন করেছেন।

বিষয়: বুরকিনা ফাসোনির্বাচনজান্তারাজনীতিসেনাবাহিনীঅভ্যুত্থান
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।