চরচা ডেস্ক

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জোহা (৩৪) এবং কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)।
আহত অবস্থায় তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোমিন জানান, ছিনতাইকারীরা একটি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। এ সময় টহলরত ওই দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে করে তাদের ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুই পুলিশ সদস্য জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। দুজনেরই বাম কাঁধের উপরে ছুরিকাঘাত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।