Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এনসিপিতে যোগ দিলেন আসিফ, করবেন না নির্বাচন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫৬
এনসিপিতে যোগ দিলেন আসিফ, করবেন না নির্বাচন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছেন না আসিফ।

Advertisement
Advertisement
Advertisement

দলটির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। একইসঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা জানান।

আসন্ন নির্বাচনে অংশ নিতে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ। পরে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণাও দেন তিনি। মনোনয়নপত্রও কিনেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন আসিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি (আসিফ) সরকারের ভেতে থেকে সফলভাবে কাজ করেছেন এবং এখন রাজনৈতিক প্ল্যাটফর্মে সেই লড়াই চালিয়ে যাবেন। আসিফ মাহমুদ বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারীর স্থলাভিষিক্ত হলেন, যিনি আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

আসিফ মাহমুদ বলেন, “এই সময়ে জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তির ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, ব্যক্তিগতভাবে সংসদে যাওয়ার চেয়ে তার আরও অসংখ্য সহযোদ্ধা যাতে সংসদে যেতে পারেন, সেই লক্ষ্যে কাজ করাকেই তিনি বড় সাফল্য মনে করেন। এছাড়া তিনি আসন্ন নির্বাচনে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এনসিপির পক্ষ থেকে সারাদেশে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে ৪৭টি আসনে মনোনয়ন জমা দেওয়া হলেও আসন সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান নাহিদ।

নাহিদ বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা ও আসন সংখ্যা নির্ধারণ করা হবে।

বিষয়: আসিফ মাহমুদজাতীয় নাগরিক পার্টিনির্বাচনএনসিপিনাহিদ ইসলামত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।