Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আবারো যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৩: ২৫
আবারো যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর পাল্টাপাল্টি ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরান জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ইরান আরও একটি জাহাজে হামলা করেছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নতুন করে শুরু হওয়া এই সংঘাত গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। ওই চুক্তির লক্ষ্য ছিল ৬০ দিনের আলোচনার পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের অবসান ঘটানো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, “আমরা তাদের কঠোরভাবে আঘাত করছি।”

Advertisement
Advertisement
Advertisement

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানামা সময় আজ সোমবার সকাল ৯টার ঠিক আগে জরুরি সতর্কতা জারি করা হয়। এটি সোমবার তৃতীয়বারের মতো সাইরেন বাজানোর ঘটনা।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (রেভল্যুশনারি গার্ডস) নতুন এক বিবৃতিতে দাবি করেছে, পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে তাদের নৌবাহিনী বাহরাইনের জাফিরাহে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এবং ওমানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে।

এ ছাড়া, মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানের বন্দর শহর বান্দার আব্বাসের কাছে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে বলে রেভল্যুশনারি গার্ডস দাবি করেছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের বাড়ল তেলের দামHormuz

এর আগে রেভল্যুশনারি গার্ডস তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটিগুলোতে হামলার দাবি করেছিল, সেগুলো বাস্তবে উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের স্বাগতিক দেশগুলোর নিজস্ব সামরিক ঘাঁটি। তবে ওই ঘাঁটিগুলো থেকে যুক্তরাষ্ট্রের সেনারাও অভিযান পরিচালনা করে।

জর্ডান জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ইরানের চারটি ক্ষেপণাস্ত্র দেশটির সামরিক বাহিনী সফলভাবে ভূপাতিত করেছে। এ হামলায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে জর্ডান।

অন্যদিকে, ইরান এর আগে দাবি করেছিল, তাদের হামলায় জর্ডানের ভেতরে একটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং সেখানে গোলাবারুদের গুদাম ও জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে গেছে।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা শত্রুপক্ষের আকাশপথে আসা লক্ষ্যবস্তু প্রতিহত করছে।

কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বিভিন্ন স্থানে বিস্ফোরণের যে শব্দ শোনা গেছে, তা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হামলা প্রতিহত করার সময় সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জনগণকে কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য সামরিক বাহিনী উল্লেখ করেনি।

বিষয়: কুয়েতহামলাজর্ডানইরানহরমুজ প্রণালিমধ্যপ্রাচ্যক্ষেপণাস্ত্রযুক্তরাষ্ট্রযুদ্ধ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।