Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পিকাসোর ‘স্টিল লাইফ উইদ গিটারের’ নিখোঁজ রহস্যের সমাধান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৭: ০৯
পিকাসোর ‘স্টিল লাইফ উইদ গিটারের’ নিখোঁজ রহস্যের সমাধান

বিশ্বখ্যাত চিত্রকার পাবলো পিকাসোর চিত্রকর্ম ‘স্টিল লাইফ উইদ গিটার’ হারিয়ে গেছে বলে খবর রটেছিল। চিত্রকর্মটি মাদ্রিদ থেকে গ্রানাডায় প্রদর্শনীতে পাঠানোর সময় পথেই হারিয়ে যায় বলে ধারণা করা হলেও, আসলে এটি তার সংগ্রহস্থল ছেড়েই যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩রা অক্টোবর প্রদর্শনীর জন্য ‘স্টিল লাইফ’ পাঠানো হয়েছিল কাহাগ্রানাডা ফাউন্ডেশনে। কিন্তু যখন ডেলিভারি ভ্যান সেখানে পৌঁছায়, তখন দেখা গেল অন্যন্য সব চিত্রকর্মের মধ্যে নেই পিকাসোর স্টিল লাইফ উইদ গিটার ছবিটা। কাহাগ্রানাডা ফাউন্ডেশনের প্রদর্শনীতে অবশেষে ওই ছবি দেখানো সম্ভব হয়নি।

প্রায় ৬ লাখ ইউরো দামের এই চিত্রকর্ম হারিয়ে যাওয়ার পর নাওয়া খাওয়া মাথায় উঠেছিল স্প্যানিশ পুলিশের। তন্নতন্ন করে খুঁজেও কোনো হদিস পাওয়া গেল না। এই ঘটনা চাউর হবার সঙ্গে সঙ্গেই স্পেনের পুলিশ তদন্তে নেমে পড়ে। কিন্তু পরবর্তী তিন সপ্তাহেও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায়ও তেমন অস্বাভাবিক কিছু দেখা যায়নি।

সবাই যখন আশা প্রায় ছেড়েই দিয়েছে, তখন ঘটল আরেক নাটকীয় ঘটনা। জানা গেল এই ‘স্টিল লাইফ’ আসলে তার জায়গা থেকেই সরেনি। পুরো স্পেনজুড়ে তল্লাশি চালালেও এটি আসলে মাদ্রিদেই ছিল।

Advertisement
Advertisement
Advertisement

তদন্তে জানা যায়, ডেলিভারি ভ্যানের কর্মীরা ভুল করে প্যাকেটটি মাদ্রিদের একটি ভবনের দরজার সামনে ফেলে গিয়েছিল। একজন ভেবেছিলেন এটি কারো ভুলে ফেলে যাওয়া পার্সেল, তাই নিরাপত্তার খাতিরে তিনি ঘরে নিয়ে যান। কয়েকদিন পর খবরের মধ্যে ‘নিখোঁজ পিকাসো’র কথা শুনে প্যাকেট খুলে দেখে অবাক বনে যান। দ্রুত পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, চিত্রকর্মটি আসলে ভবনটি ছেড়েই যায়নি। পরে এটি উদ্ধার করে হিস্টরিক হেরিটেজ ইউনিটের হাতে হস্তান্তর করা হয় পরীক্ষার জন্য।

কাহাগ্রানাডা ফাউন্ডেশনে জানিয়েছে, প্যাকেজিং ও লেবেলিংয়ের গোলযোগেই এই বিভ্রান্তি। সব কিছু ঠিকঠাক হলে চিত্রকর্মটি তাদের প্রদর্শনী ‘স্টিল লাইফ: দ্য ইটার্নিটি অব ইনাট’-এ প্রদর্শিত হবে।

পিকাসোর শিল্পকর্ম আগে বহুবার চোরেদের টার্গেট হয়েছে। তবে এবার হারানো ছবিটি ফিরে এসেছে এক সচেতন নাগরিকের সৌজন্যে, যার কৌতূহলই ফিরিয়ে আনল পিকাসোর মতো শিল্পীর অমূল্য সৃষ্টি।

বিষয়: চিত্রকর্মইউরোপুলিশদামতদন্তস্পেন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।