চরচা প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতেরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সাথে ভাড়া থাকতেন। সাইফুল ইসলাম একটি মোটরের দোকানে কর্মচারী ছিলেন। তিনিও গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই লেগুনার চালকসহ দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।