চরচা ডেস্ক

নওগাঁর সাপাহার উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ-ইন চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার আডাতলা বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ-১৬ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২৯ ব্যাটালিয়নের সদস্যরা ভারতের এলেনপুর ক্যাম্পের সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে তিন পুরুষ, তিন নারী ও তিন শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।
খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দেয়।
বিজিবির হস্তক্ষেপের পর ওই ৯ জন দুই দেশের সীমান্তবর্তী ‘নো-ম্যানস ল্যান্ড’-এ অবস্থান করতে থাকে।
এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম মাসুম বলেন, ঘটনার পর ওই এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, “এই ৯ জনসহ কাউকেই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।”
তিনি আরও জানান, তাদের ভারতে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম চরচাকে বলেন, “ঘটনার তদন্ত চলছে। নতুন করে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যালয়টি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”