Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মাদুরোকে আটকে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০: ১৫
মাদুরোকে আটকে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন। একটি বড় ধরনের সামরিক অভিযানের পর মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন বাহিনী আটক করে সে দেশ থেকে সরিয়ে নিয়েছে। নিউইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধে অভিযোগ আনা হয়েছে। আর এতে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোনো কোনো বিশ্বনেতা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন, আবার কেউ কেউ একে সমর্থন দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, মাদুরো শাসনের অবসান নিয়ে তার সরকারের কোনো ‘দুঃখ নেই’।

তবে লাতিন আমেরিকার প্রতিবেশী রাষ্ট্রগুলোসহ ভেনেজুয়েলার দীর্ঘদিনের মিত্র রাশিয়া ও চীন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। চীন এক বিবৃতিতে বলেছে, একটি সার্বভৌম রাষ্ট্র এবং তার প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের শক্তি প্রয়োগের ঘটনায় তারা ‘গভীরভাবে শোকাহত এবং এর তীব্র নিন্দা’ জানাচ্ছে। অন্যদিকে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলায় ‘সশস্ত্র আগ্রাসন চালানোর’ অভিযোগ তুলেছে।

ইরান এই হামলাকে ভেনেজুয়েলার ‘সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

Advertisement
Advertisement
Advertisement
কেন ভেনেজুয়েলায় হামলা চালাল যুক্তরাষ্ট্রমাদুরো ট্রাম্প

লাতিন আমেরিকার অনেক নেতাই মার্কিন এই পদক্ষেপের নিন্দা করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘‘আমেরিকা সীমা অতিক্রম করেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো দেশের ওপর হামলা চালানো বিশ্বে সহিংসতা, বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতা সৃষ্টির প্রথম ধাপ।’’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলাকে লাতিন আমেরিকার ‘সার্বভৌমত্বের ওপর আঘাত’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল একে একটি ‘ক্রিমিনাল অ্যাটাক’ হিসেবে উল্লেখ করেছেন।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এক্স-এ তার ‘উদ্বেগ ও নিন্দা’ প্রকাশ করেছেন এবং দেশটিতে বিদ্যমান ‘গুরুতর সংকট নিরসনে একটি শান্তিপূর্ণ সমাধানের’ আহ্বান জানিয়েছেন। এক সরকারি বিবৃতিতে উরুগুয়ে জানিয়েছে যে, তারা এই পরিস্থিতির ওপর ‘গভীর উদ্বেগের সাথে সতর্ক দৃষ্টি’ রাখছে এবং ‘বরাবরের মতোই যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপ প্রত্যাখ্যান’ করছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ মন্ত্রী দিওসদাদো কাবেলো নাগরিকদের শান্ত থাকার এবং দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এই হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।’’

শান্তিতে নোবেলজয়ী মাচাদো কি ভেনেজুয়েলায় ক্ষমতায় আসবেন?machado

তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘স্বাধীনতা দীর্ঘজীবী হোক’’।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাস ব্লকের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, মাদুরোর কোনো বৈধতা নেই। সেখানে ক্ষমতার একটি শান্তিপূর্ণ হস্তান্তর হওয়া উচিত এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক আইনের নীতিসমূহকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স-এ এক পোস্টে বলেছেন, ক্ষমতার এই রূপান্তর অবশ্যই ‘‘শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং ভেনেজুয়েলার জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল’’ হতে হবে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেছেন, মার্কিন এই অভিযানের বৈধতার বিষয়টি ‘‘জটিল’’ এবং এক্ষেত্রে সাধারণভাবে আন্তর্জাতিক আইন প্রযোজ্য হওয়া উচিত।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন যে, মহাসচিব ‘‘আন্তর্জাতিক আইনের বিধিগুলো মান্য না করায় গভীরভাবে উদ্বিগ্ন’’। তিনি এই হামলার ঘটনায় ‘‘গভীরভাবে শঙ্কিত’’, কারণ এটি একটি ‘‘বিপজ্জনক নজির’’ স্থাপন করেছে।

তেল নিতেই কি ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলা?মাদুরো  ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভেতরেও এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশ রিপাবলিকানরা ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে সিনেটের মাইনরিটি লিডার এবং ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ‘‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, মাদুরো একজন অবৈধ স্বৈরশাসক। কিন্তু কংগ্রেসের অনুমোদন ছাড়া এবং পরবর্তী পরিস্থিতির জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছাড়াই এ ধরনের সামরিক অভিযান চালানো হঠকারিতার শামিল।’’

নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানীও এই ঘটনায় ট্রাম্পের তীব্র সমালোচনা করেন।তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

বিষয়: আমেরিকাপ্রেসিডেন্ট নিকোলাস মাদুরোলাতিন আমেরিকাডোনাল্ড ট্রাম্পভেনেজুয়েলা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প