বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রায় ৫০ জন। আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পাঠ করার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন, তার একটি তালিকা দিয়েছে বিএনপি। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকেে এই তথ্য জানা যায়।
কে কোন মন্ত্রণালয় পেলেন–
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর–স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
- আমির খসরু মাহমুদ চৌধুরী–অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
- সালাহউদ্দিন আহমদ– স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- ইকবাল হাসান মাহমুদ– বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
- হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)– মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
- আবু জাফর মো. জাহিদ হোসেন– মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
- ড. খলিলুর রহমান– পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
- আব্দুল আওয়াল মিন্টু– পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়
- কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ– ধর্মবিষয়ক মন্ত্রণালয়
- মিজানুর রহমান মিনু–ভূমি মন্ত্রণালয়
- নিতাই রায় চৌধুরী– সংস্কৃতি মন্ত্রণালয়
- খন্দকার আব্দুল মুক্তাদির–বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
- আরিফুল হক চৌধুরী–শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
- জহির উদ্দিন স্বপন– তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
- মোহাম্মদ আমিন উর রশীদ– কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়
- আফরোজা খানম (রিতা)– বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
- মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী– পানিসম্পদ মন্ত্রণালয়
- আসাদুল হাবিব দুলু– দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
- মো. আসাদুজ্জামান– আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
- জাকারিয়া তাহের–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
- দীপেন দেওয়ান–পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
- আ ন ম এহসানুল হক মিলন– শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
- সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল– স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়
- ফকির মাহবুব আনাম–ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
- শেখ রবিউল আলম– সড়ক ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়