Advertisement Banner

যুদ্ধক্ষেত্রে এবার ‘নতুন কৌশল’ ইরানের!

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুদ্ধক্ষেত্রে এবার ‘নতুন কৌশল’ ইরানের!
ইরানের পতাকা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চললেও মধ্যপ্রাচ্যে শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো রণক্ষেত্রে ‘নতুন তাস’ প্রদর্শনের হুমকি দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইরানের পার্লামেন্ট স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে ইরান রণক্ষেত্রে দেখানোর জন্য ‘নতুন কার্ড বা কৌশল’ প্রস্তুত করছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের হুমকির ছায়াতলে ইরান আলোচনায় বসবে না।

এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তেহরান সামরিকভাবে বড় কোনো পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো চুক্তি করার জন্য তার ওপর কোনো চাপ নেই। বুধবারই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ট্রাম্পের মতে, এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তান সফরে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত ইরানের কোনো প্রতিনিদি পাকিস্তানের জন্য রওয়ানা হননি।

সম্পর্কিত