Advertisement Banner

চট্টগ্রামে বাস উল্টে প্রাণহানি, আহত ২

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চট্টগ্রামে বাস উল্টে প্রাণহানি, আহত ২
সড়ক দুর্ঘটনা প্রতীকী ছবি।

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ শনিবার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ভাটিখাইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অলক গুহ জানান, একজন হাসপাতালে আনার আগেই মারা যান। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত