Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ময়মনসিংহে প্রাচীন মাজার ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২১: ৫৫
ময়মনসিংহে প্রাচীন মাজার ভাঙচুর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি প্রাচীন মাজার ভাঙচুর করে ভেতরে মল-মূত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গৌরীপুর উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে অবস্থিত কয়েক শ বছরের পুরনো শাহজাহান উদ্দিন (র.) আউলিয়ার মাজারে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার ভোরে মাজারে গিয়ে ভক্তরা দেখতে পান, মূল অংশের বাউন্ডারি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি মাজারের ভেতর ও আশপাশে মানুষের মল-মূত্র ও গোবর ছড়িয়ে রাখা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে মাজারে শত শত মানুষ জড়ো হন। তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Advertisement
Advertisement
Advertisement

মাজারের খাদেম মো. সাইদুর রহমান বলেন, প্রায় ৪০ বছর ধরে তিনি এখানে দায়িত্ব পালন করছেন, এর আগে এমন ঘটনা ঘটেনি। তিনি জানান, মোগল আমলে এ মাজার প্রতিষ্ঠিত হয় এবং প্রতিবছর বিপুল সংখ্যক ভক্ত এখানে আসেন।

মাজারে ভাঙচুরের ঘটনা জানাজানি হলে এলাকার মানুষ জড়ো হন। ছবি: চরচা
মাজারে ভাঙচুরের ঘটনা জানাজানি হলে এলাকার মানুষ জড়ো হন। ছবি: চরচা

স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মাজারের বাউন্ডারি সম্পূর্ণ ভাঙচুর অবস্থায় দেখতে পান। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাজারের একাংশ ভাঙচুর করা হয়েছে এবং পলিথিনে ভরে মল-মূত্র নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।”

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রায় শখানেক মাজারে হামলা হয়েছে। ২০২৪ সালের নভেম্বর–ডিসেম্বরে বিভিন্ন এলাকায় অনুষ্ঠেয় বাউল অনুষ্ঠান, পালাগানের আসর পণ্ড হয়েছে।

বিষয়: ময়মনসিংহভাঙচুরগৌরীপুরহামলা
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।