Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নাহিদের ‘রিভার্স সুইং’ বিস্মিত করেছে নাজমুলকেও

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬, ২১: ০৪
নাহিদের ‘রিভার্স সুইং’ বিস্মিত করেছে নাজমুলকেও

গোটা টেস্টে ব্যাট-বলের দ্বৈরথ হয়েছে সমানে সমান। দুই দলের কয়েকজন ক্রিকেটার উপহার দিয়েছেন স্মরণীয় পারফরম্যান্স। তবে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ধস নামিয়ে পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন নাহিদ রানা। সেই প্রক্রিয়ায় অবিশ্বাস্য এক ডেলিভারিতে বোল্ড করেন মোহাম্মদ রিজওয়ানকে। তরুণ এই পেসার যেভাবে নিজের রিভার্স সুইং স্কিলের উন্নতি করছেন, তাতে মুগ্ধ অধিনায়ক নাজমুল হোসেনও। সামনেও তাই নাহিদকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

মিরপুর টেস্টে নিজের দ্বিতীয় স্পেলে চার উইকেট নেন নাহিদ, যেখানে দ্বিতীয় শিকার ছিলেন রিজওয়ান। অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করা ডেলিভারিটি ছেড়ে দিয়ে বোল্ড হন তিনি। রিজওয়ানের মতো এতে বিস্ময় প্রকাশ করেছেন নাজমুলও।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন,“রানার বল ওভাবে যে ভেতরে আসবে, এটা আমি আর লিটন পিছনে দাঁড়িয়ে আলোচনা করছিলাম যে আমরা এটা আশা করিনি। এটা খুবই ইতিবাচক যে ও এখন রিভার্স সুইং করাতেও শিখছে। তাসকিন, ইবাদত, শরিফুলরা এটা নিয়মিত করে। রানার এই শেখাটা দলের জন্য দারুণ ব্যাপার।”

এই ম্যাচে প্রথম ইনিংসে ছন্দে ছিলেন না নাহিদ। রানও দেন বেশ। তবে দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় স্পেলে চার উইকেট নিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট, যা বাংলাদেশকে এনে দেয় ১০৪ রানের জয়। তবে দুই ইনিংসেই দারুণ বোলিং করেছেন আরেক পেসার তাসকিনও।

Advertisement
Advertisement
Advertisement

নাজমুলের আলাদা প্রশংসা পেয়েছেন তিনিও। “নাহিদের কথা বলার আগে আমি তাসকিনের কথা বলতে চাই। আসলে তাসকিনই কিন্তু শুরুটা এনে দিয়েছিল। চা-বিরতির পর ও যেভাবে বোলিং করেছে, ওই চার-পাঁচ ওভারের স্পেলটাই ম্যাচের মোমেন্টাম আমাদের দিকে নিয়ে এসেছে।”

তাসকিন ভালো করলেও নাহিদের কারণেই আলোচনা তাকে নিয়ে তুলনামূলক কম হচ্ছে। গতিময় বোলিংয়ের সঙ্গে বাউন্সার ও সুইংয়ের মিশেলে পাকিস্তানের ব্যাটসম্যানদের দারুণ চাপে রেখেছেন তিনি।

নাহিদের ক্রমাগত উন্নতি করার চেষ্টাটা মনে ধরেছে নাজমুলের। “নাহিদের ব্যাপারে আমরা জানি, সে কতটা স্পেশাল এবং কত জোরে বল করতে পারে। সবচেয়ে ভালো বিষয় হলো, গতির সঙ্গে ওর স্কিলও ধীরে ধীরে উন্নতি করছে। আমি নাহিদের স্পেল অনেক উপভোগ করেছি। প্রতিপক্ষ যেভাবে ভয় পাচ্ছিল, এটা দেখতে ভালোই লেগেছে। সে যেভাবে দলের জন্য অবদান রাখছে, তাতে আমি খুবই খুশি। আমাদের চাওয়া থাকবে, সে যেন নিয়মিত এভাবেই দলের জন্য পারফর্ম করে।”

বিষয়: টেস্ট সিরিজমোহাম্মদ রিজওয়াননাজমুল হোসেন শান্তপাকিস্তান ক্রিকেটক্রিকেটারটেস্ট ক্রিকেটসংবাদ সম্মেলননাহিদ রানাতাসকিন আহমেদ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।