Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১: ৪৫
হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড
আদালতের সামনে দায়িত্ব পালন করছেন শ্রীলঙ্কার পুলিশ সদস্যরা। ফাইল ছবি: রয়টার্স

২০১৯ সালের ইস্টার সানডের বোমা হামলা ঠেকাতে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার অভিযোগে শ্রীলঙ্কার একটি আদালত শুক্রবার দেশটির দুই সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই হামলায় ৪৫ বিদেশিসহ ২৭৯ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিন বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রায়ে বলেন, সাবেক পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দারা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হেমাসিরি ফার্নান্দো প্রাণঘাতী হামলা প্রতিরোধে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। হামলার জন্য স্থানীয় একটি ইসলামপন্থি উগ্রবাদী গোষ্ঠীকে দায়ী করা হয়।

৬৬ বছর বয়সী জয়াসুন্দারা এবং ৭৬ বছর বয়সী ফার্নান্দো সুপ্রিম কোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে জামিন না পাওয়া পর্যন্ত তাদের বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

শ্রীলঙ্কায় ১৯৭৬ সালের পর থেকে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। দেশটিতে মৃত্যুদণ্ড কার্যত স্থগিত রয়েছে।

২০২২ সালে দুই কর্মকর্তাকে খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে বিশেষ দ্রুত বিচার আদালত শুক্রবার নতুন এ রায় দেয়।

গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষার অভিযোগ

মামলার শুনানিতে আদালতকে জানানো হয়, ২০১৯ সালের ৪ এপ্রিল ভারতের একটি গোয়েন্দা সংস্থা সম্ভাব্য আত্মঘাতী হামলার বিষয়ে শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল। তবে সে সতর্কবার্তার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

গ্রেপ্তার ঠেকাতে আদালতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়াSri Lanka's former president Gotabaya Rajapaksa– Reuters

হামলার পর ২০১৯ সালেই ফার্নান্দো ও জয়াসুন্দারাকে গ্রেপ্তার করা হয়। তারা চার মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। এর আগে একটি দেওয়ানি মামলায় হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে তাদের ১২ কোটি ৫০ লাখ শ্রীলঙ্কান রুপি (প্রায় ৩ লাখ ৭২ হাজার আমেরিকান ডলার) পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, দুই শীর্ষ কর্মকর্তার ‘অবহেলা’ ছিল ‘মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ’-এর শামিল। এ অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যা মামলাও করা হয়।

শেষ পর্যন্ত আদালত তাদের অবহেলার কারণে ২৭৯ জনের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে।

সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধেও অভিযোগ

সংসদীয় তদন্তে জয়াসুন্দারা ও ফার্নান্দো সাক্ষ্য দিয়ে বলেন, তৎকালীন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা জাতীয় নিরাপত্তা হুমকি মূল্যায়নের প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করেননি।

তাদের অভিযোগ, প্রতিরক্ষামন্ত্রী এবং আইন-শৃঙ্খলাবিষয়ক মন্ত্রীর দায়িত্বেও থাকা সিরিসেনা সম্ভাব্য হামলার সতর্কবার্তাকে যথাযথ গুরুত্ব দেননি।

বিষয়: এশিয়াবিচারকবোমা হামলাশ্রীলংকাআদালতমৃত্যুদণ্ড
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।