চরচা প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নবীন হোসেন নয়ন (২২) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে।
সকাল সাড়ে ৭টার দিকে জাজিরা থানার চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের নাসির বেপারীর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত অবস্থায় নয়নকে প্রথমে স্থানীয়ভাবে উদ্ধার করে পরে সকাল পৌনে ১২টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
নিহত নয়ন চেরাগ আলী বেপারী কান্দি এলাকার বাসিন্দা এবং রহিম সরদারের ছেলে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। একই ঘটনায় মো. আতিক (২৮) নামে আরও একজন আহত হন, যিনি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আতিকের বাড়িও একই এলাকায়।
নয়নকে হাসপাতালে নিয়ে আসা মো. সুমন আহমেদ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাসির বেপারী ও মান্নান বেপারী গ্রুপের মধ্যে প্রথমে মারামারি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে নয়নের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
ভোরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হন।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।