Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩০ মিলিমিটার বৃষ্টি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১১: ১৯
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩০ মিলিমিটার বৃষ্টি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

Advertisement
Advertisement
Advertisement

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

গত তিন দিনের টানা বৃষ্টিতে নগরীর কাপাসগোলা, আগ্রাবাদ, তিনপুলের মাথা, জিইসি মোড়, ওয়াসা মোড়, চান্দগাঁও, বাদুরতলা ও চকবাজারসহ বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মাহমুদুল আলম চরচাকে বলেন, ‘‘বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে টানা বৃষ্টিপাত হচ্ছে।’’

Advertisement
Advertisement
Advertisement

নগরীর কাপাসগোলা আবাসিক এলাকার এক বাসিন্দা বলেন, দুই দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছি। বৃষ্টিও কমছে না, পানিও নামছে না।

বাদুরতলা এলাকার বাসিন্দা সাফায়েত হোসেন বলেন, সোমবার রাতভর বৃষ্টি হয়েছে। আগের দিনও বৃষ্টি হয়েছিল, তবে পানি জমেনি। কিন্তু রাত থেকে টানা বৃষ্টির পর হাঁটুসমান পানি জমে গেছে।

এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন খাল এবং জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম পরিদর্শন শুরু করেন। শুরুতেই তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা পরিদর্শন করেন।

chittagong_rain2
কয়েক দিনে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফাইল ছবি: চরচা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একটি মেগা প্রকল্প চলমান রয়েছে। টানা বর্ষণের মধ্যেও সিডিএর কর্মকর্তারা নগরীর বিভিন্ন খাল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকার পরিস্থিতি নিয়মিত তদারকি করছেন।

সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন চরচাকে বলেন, ‘‘টানা বৃষ্টিপাতের মধ্যেও সেনাবাহিনীর সদস্য ও সিডিএর কর্মীরা নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পরিস্থিতি তদারকি করছেন। নগরীর কয়েকটি নিম্নাঞ্চল ছাড়া কোথাও তেমন জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান কাজ করছে।’’

এদিকে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারির পর নগরীর পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত দুই দিন ধরে মাইকিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে। চট্টগ্রাম মহানগরকে পাঁচটি জোনে ভাগ করে সংশ্লিষ্ট পাঁচজন সহকারী কমিশনার (ভূমি) সার্বিক পরিস্থিতি তদারকি করছেন।

বিষয়: বাংলাদেশআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরচট্টগ্রামআবহাওয়া বার্তানিম্নচাপবৃষ্টিপাত
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।