Advertisement Banner

বিশ্বকাপে ৩৬ বছর পর জয়ের দেখা পেল অস্ট্রিয়া

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বিশ্বকাপে ৩৬ বছর পর জয়ের দেখা পেল অস্ট্রিয়া
ছবি : রয়টার্স

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অনন্য এক কীর্তি গড়েছে অস্ট্রিয়া। বুধবার গ্রুপ ‘জে’-এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে ইউরোপের দলটি। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পেল অস্ট্রিয়া।

দুই দলের জন্যই ম্যাচটি ছিল বিশেষ উপলক্ষ্যের। টানা ছয়টি আসর মিস করার পর এবারের বিশ্বকাপ দিয়ে ফের বিশ্বমঞ্চে ফিরেছে অস্ট্রিয়া। অন্যদিকে জর্ডানের জন্য এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে প্রথম ম্যাচ।

১৯৯০ সালে যুক্তরাষ্ট্রকে হারানোর পর বিশ্বকাপে আর জয়ের দেখা পারেনি অস্ট্রিয়া। সেই অপেক্ষার অবসান হয়েছে এই ম্যাচে। অন্যদিকে জর্ডানের চোখ ছিল ২০০২ বিশ্বকাপের ‘সেনেগাল’ হওয়ার দিকে। কারণ, আফ্রিকার এই দেশটির পর আর কেউই নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি।

ম্যাচের ২১তম মিনিটে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। জাভের শ্লাগারের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের জোরালো শটে জালের দেখা পান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জমে ওঠে ম্যাচ। ৬০তম মিনিটে সমতায় ফেরে জর্ডান। তবে ৭৬তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে আবার পিছিয়ে পড়ে দলটি।

এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়ার ইতিহাস গড়া জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আরনাউতোভিচ।

অস্ট্রিয়ার পরবর্তী ম্যাচ আগামী সোমবার, প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।

সম্পর্কিত