Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও কি বিশ্বকাপ বয়কট করবে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৭
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও কি বিশ্বকাপ বয়কট করবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়া নিয়ে জটিলতায় বাংলাদেশ বিশ্বকাপই বয়কট করেছে। এই ইস্যুতে এতদিন বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেওয়ার পর তারা বলছে, সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদমাধ্যম ডন বলছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আজ শনিবার লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

মহসিন নকভি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং তাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।

গত ৪ জানুয়ারি বাংলাদেশ ঘোষণা করেছিল, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা এবং আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় নিরাপত্তা ইস্যুতে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে না। পরবর্তীতে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

তবে আইসিসি বাংলাদেশের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। তা সত্ত্বেও বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল, যা কার্যত তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। উল্লেখ্য যে, টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের অন্তর্ভুক্ত হওয়ার খবরও সামনে এসেছে।

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদই দিয়ে দিল আইসিসিbangla cricket team

গণমাধ্যমের সাথে আলাপকালে নকভি বলেন, এই পরিস্থিতিতে পিসিবির অবস্থান পাকিস্তান সরকারের নির্দেশ অনুযায়ী হবে।

তিনি বলেন, “বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভায় একই কথা বলেছি। আপনি দ্বিমুখী নীতি বজায় রাখতে পারেন না, যেখানে একটি দেশ যেকোনো সময় যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। আর অন্য দেশের ক্ষেত্রে ঠিক উল্টোটা করা হয়।”

নকভি বলেন, “এ কারণেই আমরা এই অবস্থান নিয়েছি যে, বাংলাদেশের সাথে অন্যায় করা হচ্ছে এবং তাদের যেকোনোভাবেই বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা ক্রিকেটের একটি বড় অংশীদার এবং তাদের সাথে এই অবিচার হওয়া উচিত নয়।”

বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “পাকিস্তান সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা প্রধানমন্ত্রীর ফেরার অপেক্ষায় আছি, এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিষয়: পাকিস্তানটি–টোয়েন্টিবাংলাদেশখেলাটি টোয়েন্টি বিশ্বকাপক্রিকেটভারত
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।