Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৩: ৩৫
ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ হয় ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনা ভোটার ও প্রার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে উল্লেখ করে সিইসি বলেন, “এই ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। ভোটের দিন যতই ঘনিয়ে আসবে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আমরা তো কনফিডেন্ট আছি।”

হাদি হত্যাকাণ্ডের পর ভোটের উৎসবে ভাটা পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, “ভোট উৎসব ইনশাআল্লাহ হবে। এই যে উৎসবের মতো দেখেন, আপনারা কত কত সাংবাদিকেরা এসেছেন, এটা উৎসবের অংশ। ভেতরে দেখেছেন, কী পরিমাণ লোক কাজ করতেছে, মেশিনের মতো কাজ করতেছে। তারা নিজেরাই একটা এনকারেজ ফিল করতেছে এবং আই অ্যাম মোটিভেটেড।”

Advertisement
Advertisement
Advertisement
ভোটের পরিবেশ অবশ্যই ভালো, যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি সানাউল্লাহec

আইনশৃঙ্খলা নিয়ে ইসির উদ্যোগ সম্পর্কে সিইসি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছে ইসি। সবাই মিলে একটি সুন্দর নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথবাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে সভায় আলোচনা হয়।

গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট এক দিনে হতে যাচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর তিনদিন পর অর্থাৎ ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

বিষয়: আশঙ্কানির্বাচনজাতীয় নির্বাচনভয়াবহতানির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটওসমান হাদি
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।