আশঙ্কা

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলীয় এলাকায় শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানের সাথে নৌ-মহড়া নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি খারিজ করেছে রাশিয়া ও চীন
ইরানে কী যুক্তরাষ্ট্র হামলা করবে? এটা এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। শুক্রবার ওমানে আলাদা আলাদা করে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। সেখানে আলোচনার বিষয় এবং পরবর্তী আলোচনার সময়সূচী নিয়ে কথা হয়েছে। এতে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঢাকা-৮-এ মব হবে? যে আশঙ্কা মির্জা আব্বাসের
জমে উঠেছে নির্বাচনী প্রচার। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। কেমন চলছে নির্বাচনী প্রচার? কেমনইবা হবে আগামী নির্বাচন? এসব বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও ঢাকার মেয়র মির্জা আব্বাস।

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, আটকা অনেকে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে খনিতে আরও অনেকের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

কূটনীতিকদের প্রশ্ন কতটা আমলে নিচ্ছে নির্বাচন কমিশন
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। জমে উঠেছে প্রার্থীদের প্রচার অভিযান। তারা ছুটে যাচ্ছেন তাদের সম্ভাব্য ভোটারদের কাছে। অনেকে আশাবাদী, এবারের নির্বাচন দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। অন্যদিকে আশঙ্কাও রয়েছে, কূটনীতিকদের বক্তব্যেও রয়েছে শঙ্কার সুর।

নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে শুরু হচ্ছে ভোটের প্রচার
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে দেশ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচার। বিশ্লেষকদের শঙ্কা, প্রচারের সময় আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে দেশের পরিস্থিতি। নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিদেশীরাও। সবশেষ বাংলাদেশে থাকা সব মিশন থেকে কূটনীতিকদের পরি

নির্বাচনী সহিংসতা ঠেকাতে পারবে পুলিশ?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে আবারও ‘টার্গেট কিলিং’-এর আশঙ্কা বাড়ছে। সাম্প্রতিক কয়েকটি পরিকল্পিত হত্যাকাণ্ড, বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার পর উদ্বেগ বেড়েছে।

‘গ্রে মার্কেট’ বন্ধ হওয়ার আশঙ্কা করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা
এনইআইআর ব্যবস্থার সংস্কারের দাবিতে ১৫ জানুয়ারি (২০২৬) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। পরে তারা মিছিল নিয়ে এসে মোতালেব প্লাজার সামনে যান।

জানুন আমেরিকার এক লজ্জাজনক ইতিহাস
ভেনেজুয়েলায় ঝটিকা অভিযানে প্রেসিডেন্ট মাদুরো আটক, ট্রাম্প একে শক্তির প্রদর্শন বলছেন। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পদক্ষেপ আফগানিস্তান–ইরাকের মতোই ব্যর্থ হতে পারে। এই ঘটনা নতুন করে অস্থিরতা ও সংঘাতের শঙ্কা বাড়ছে বিশ্বজুড়ে।

এআই চাকরি কেড়ে নিচ্ছে না, তৈরি করছে নতুন সুযোগ
কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের ফলে চাকরি হারানোর আশঙ্কা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করলেও, এই প্রযুক্তি ইতিমধ্যেই নতুন ধরনের কর্মসংস্থান তৈরি করছে। বিশেষ করে এআই এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া, সেগুলোকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থায় সংযুক্ত করা এবং তাদের আচরণ নিয়ন্ত্রণ করার মতো কাজে মানুষের চাহিদা বাড়ছে।

ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র পুনরায় চালুর পথে জাপান
ফুকুশিমা বিপর্যয়ের এক দশকেরও বেশি সময় পর পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে জাপান। দেশটির নিইগাতা অঞ্চল আজ সোমবার বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়ারি পুনরায় চালুর অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২৬ পর্যন্ত গড়িয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ। তার মতে, ইউরোপীয় নেতারা এবং কিয়েভ প্রশাসন এই সমস্যা সমাধান এড়ানোর চেষ্টা করছে। আর কারণেই ২০২৬ সালেও রাশিয়ার সামরিক তৎপরতা অব্যাহত থাকতে পারে।

সু চি ভালো আছেন: মিয়ানমার সরকার
মিয়ানমারের কারাগারে বন্দী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। মিয়ানমারের জান্তা পরিচালিত গণমাধ্যমে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

‘দেশে ইসলামাইজেশন বাড়ার তীব্র আশঙ্কা আছে’
সেনা কর্মকর্তাদের নামে ওয়ারেন্ট, জাতীয় নির্বাচনে কি কোনো প্রভাব ফেলবে? জাতীয় পার্টির সমাবেশ পণ্ড হওয়া, বা তরুণদের রাজনৈতিক দলের সাথে পুরোনোদের বিরোধ আসলে কোন মাত্রায়? আলোচনা করেছেন জাতীয় পার্টির(জি এম কাদের) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, শিশুসহ নিহত ১১৪
সুদানের একটি কিন্ডারগার্টেনসহ একাধিক স্থানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় ৪৬ শিশুসহ অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আকাশপথে নতুন ঝুঁকি, এয়ারবাসে জটিলতা
ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিমান এ–৩২০–এর কয়েক হাজার বিমানে জরুরি ভিত্তিতে সফটওয়্যার পরিবর্তনের নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

সফটওয়্যার আপডেটের নির্দেশনা, এয়ারবাসের হাজারো ফ্লাইট বিঘ্নিত হওয়ার শঙ্কা
সূর্যের তীব্র বিকিরণ ফ্লাইট কন্ট্রোলের গুরুত্বপূর্ণ ডেটা নষ্ট করতে পারে, এমন তথ্য জানার পর ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস তাদের এ৩২০ সিরিজে তাৎক্ষণিকভাবে সফটওয়্যার হালনাগাদ করতে বলেছে। এতে হাজার হাজার ফ্লাইট বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হংকংয়ে বহুতল ভবনে আগুন, আশঙ্কা-আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের
সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা, এখনও নিখোঁজ অনেকে। আগুন ফের ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় দুর্ঘটনার শিকার ভবনগুলোর বাসিন্দারা আশ্রয় নিয়েছে কাছের একটি শপিংমলে।

তাইওয়ান নিয়ে জাপানের মন্তব্য: চীন-জাপান সংকটের আশঙ্কা
তাইওয়ান নিয়ে জাপানের সাম্প্রতিক মন্তব্যে বেইজিং কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচিকে সামরিক হস্তক্ষেপের চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন, যা চীন-জাপানের সম্পর্কের জন্য সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে। এই বিবাদ জাতিসংঘ পর্যন্ত গড়িয়েছে।



