চরচা ডেস্ক

জামায়াতে ইসলামী বাংলাদেশকে এগোতে দিতে চায় না এবং দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে এসব মন্তব্য করেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনে প্রচারণার সময় মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী এবং তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।”
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।”
এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ পোস্টের বিষয়ে মির্জা ফখরুল বলেন, “আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন। বাংলাদেশে নারী-পুরুষ সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এবং পৃথিবীকে এগিয়ে নেবে।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে।
দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে, বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।