Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৫: ১৫
লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যেই এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেন। আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এখন থেকে লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ নামে উল্লেখ করবে। ট্রাম্প বলেন, এই নাম পরিবর্তন ‘অবিলম্বে কার্যকর’ হবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে কানাডা, আন্তর্জাতিক সংস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠান হ্রদটির কী নাম ব্যবহার করবে, এই আদেশের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যাবে না।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা এখন থেকেই লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করছি। লেকের নাম পরিবর্তন, অর্থাৎ ‘লেক আমেরিকা’, অনেক দিন ধরেই আমার মাথায় ছিল।”

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর জানান, তারা হ্রদটির নাম পরিবর্তন করবেন না। লেকটির নাম ৪০০ বছরেরও বেশি পুরোনো।

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্কারোপ কানাডারmark carney

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা ও যুক্তরাষ্ট্র দেশ হিসেবে গড়ে ওঠারও আগে থেকেই এই হ্রদের নাম ছিল লেক অন্টারিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে কার্নি বলেন, “আমরা জানি, আমেরিকা বদলে যাচ্ছে। তাদের বাণিজ্যিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, জাতীয় স্মৃতিস্তম্ভ এবং জলাশয়ের নামও বদলাচ্ছে।”

লেক অন্টারিওর পানির ওপরের অংশের প্রায় ৫২ শতাংশ কানাডায় এবং বাকি অংশ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “নিউইয়র্কে আমরা এটিকে ওই নামে ডাকব না।”

কানাডা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের সীমান্তবর্তী ভারমন্টের রিপাবলিকান গভর্নর ফিল স্কটও বৃহস্পতিবার ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই সিদ্ধান্তকে ‘তুচ্ছ ও হতাশাজনক’ বলে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা গত সপ্তাহে ভেঙে গেছে। টানা তিন দিন আলোচনা চলার পরও সমঝোতায় পৌঁঝাতে পারেনি। পরে দুই দেশই একে অপরের ওপর শুল্কারোপের ঘোষণা দেয়। সেইসঙ্গে আলোচনা ব্যর্থ করার জন্যও একে অপরকে দায়ী করেছে। এরই মধ্যে লেকের নাম পরিবর্তনের ঘোষণা সামনে এলো।

বিষয়: যুক্তরাষ্ট্রকানাডাডোনাল্ড ট্রাম্পকানাডার প্রধানমন্ত্রীবাণিজ্যযুদ্ধবৈদেশিক সম্পর্ক
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।