
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ ও পুরোনো অবকাঠামোগত দুর্বলতার কারণে কিউবায় এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে ব্ল্যাকআউট দেখা দেয়। এই বিপর্যয়ের পর গতকাল রোববার থেকে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করতে শুরু করেছে কিউবা। সেই সঙ্গে কিউবা ঘোষণা করেছে যে, তারা সম্ভাব্য যেকোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে।
ফ্রান্সের সংবাদসংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলেছে, স্থানীয় সময় রোববার বিকেলের মধ্যে কিউবার রাজধানী হাভানার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে শহরের বিদ্যুৎ কর্তৃপক্ষ।
রোববার পশ্চিমের পিনার দেল রিও থেকে পূর্বের সান্তিয়াগো দে কিউবা পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়। তবে এখনও দুটি প্রদেশে সংযোগ স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ইলেকট্রিক ইউনিয়ন অব কিউবা।
বিদ্যুৎ সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি চাপের মুখে রয়েছে কিউবার কমিউনিস্ট সরকার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর থেকেই কিউবার ওপর তেল সরবরাহ বন্ধের কঠোর নির্দেশ দেন তিনি। এমনকি চলতি সপ্তাহে দ্বীপটি ‘দখল’ করার সম্ভাবনার কথাও উল্লেখ করেন ট্রাম্প।
গতকাল রোববার কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দেশটির সামরিক বাহিনী বর্তমানে যেকোনো আগ্রাসনের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ফার্নান্দেজ বলেন, “আমরা সত্যিই আশা করি, এটি হবে না।” তিনি বলেন, হাভানা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, তবে দেশটির রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হবে না।
কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার কোনো বিরোধ নেই। তবে আমাদের নিজেদের রক্ষা করার প্রয়োজন এবং অধিকার রয়েছে। কিন্তু আমরা বসে আলোচনা করতে প্রস্তুত।”
এদিকে, পুরোনো অবকাঠামোর কারণে গত দুই বছরে কিউবায় দেশজুড়ে বা আঞ্চলিক পর্যায়ে বিদ্যুৎ বিপর্যয় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই অবকাঠামোগত সমস্যার সঙ্গে যোগ হয়েছে জ্বালানি-সংকট, যে কারণে প্রতিদিন ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
এর আগে গত সোমবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল। শনিবার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় এবং চলতি মাসে তৃতীয়বারের মতো ব্ল্যাকআউট হয় দেশটিতে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প