চরচা প্রতিবেদক

দুই দশক পর সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি।
গতকাল বৃহস্পতিবার ভোটের ফলাফলে দলটির নেতৃত্বাধীন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১ আসন নিশ্চিত করেছে।
২০২৪ সালের গণ অভ্যুত্থানের দেড় বছর পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী ছিল তার এক সময়ের জোট সঙ্গী জামায়াতে ইসলামী। যে দলটিকে সঙ্গে নিয়ে নব্বইয়ের দশকের শেষ দিকে চারদলীয় জোট গঠন করেছিল বিএনপি। সেই চারদলীয় জোট ২০০১ সালের সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে।
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত শেষবার রাষ্ট্রক্ষমতায় ছিল বিএনপি। এরপর নানা নাটকীয়তার মধ্যে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধয়াক সরকার। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। সংসদে বিএনপি বসে বিরোধী দলের আসনে। এরপর টানা ১৫ বছর ক্ষমতায় থাকে আওয়ামী লীগ। দলটির ক্ষমতাকালীন তিনটি বিতর্কিত নির্বাচনের দুটি বর্জন করে বিএনপি।
সবশেষ বিএনপি যখন সরকার গঠন করে তখন দলের নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। এবারের ভোটের প্রায় দেড় মাস আগে প্রয়াত হন তিনি।
খালেদা জিয়ার মারা যাওয়ার পাঁচ দিন আগে ১৭ বছর পর দেশে ফিরে দলের হাল ধরেন তার ছেলে তারেক রহমান। মায়ের মৃত্যুর পর দলের চেয়ারম্যান হয়ে ভোটযুদ্ধে নেতৃত্ব দেন তিনি।
জামায়াতকে বাদ দিয়ে ভোটের মাঠে বিএনপি এবার সঙ্গী করেছিল তাদের অনেক দিনের আন্দোলনের সঙ্গী বেশ কিছু দলকে। দলগুলোর জন্য কিছু আসনও ছেড়ে দেয় দলটি। নির্বাচনী আইনের পরিবর্তনের কারণে সেই দলগুলোর বিএনপি সমর্থিত প্রার্থীরা ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারেননি। তবুও বিএনপি সমর্থিত ভিন্ন দলের প্রার্থীদের কয়েকজন নির্বাচনে জয় তুলে নিয়েছেন।