Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সহিংসতা নিয়ে ফেসবুক পোস্টে রিপোর্ট করার আহ্বান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৬: ১৬
সহিংসতা নিয়ে ফেসবুক পোস্টে রিপোর্ট করার আহ্বান

সন্ত্রাস, সহিংসতা বা সহিংসতার আহ্বান সংবলিত যে কোনো সোশ্যাল মিডিয়া কনটেন্ট সরাসরি রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ এক পোস্টে এই আহ্বান জানায় তারা।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে বলেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে।

এজেন্সির ফেসবুক পোস্টে বলা হয়, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এখন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে অভিযোগ গ্রহণ করবে। প্রাপ্ত তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিকট রিপোর্ট করা হবে।

উল্লেখ্য, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণ করতে পারে না। তবে যৌক্তিক ও প্রমাণভিত্তিক কারণে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণের জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

নিরাপত্তা এজেন্সি বলছে, সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার আহ্বান জানায়—এমন হেট স্পিচ জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সোশ্যাল মিডিয়াকে সহিংসতা বা অস্থিরতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। দেশ ও নাগরিকের জীবন এবং সম্পদের নিরাপত্তা রক্ষায় সচেতন ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।

রিপোর্ট পাঠানোর মাধ্যমসমূহ—

হোয়াটসঅ্যাপ: 01308332592

১। [email protected] ( অনলাইন জুয়ার সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )

২। [email protected] ( জাতীয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, misinformation/disinformation, rumour সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )

৩। [email protected] ( ফেইক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট প্রভৃতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি বা প্রতারণা সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )

৪। [email protected] ( গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো-CII প্রতিষ্ঠানসমূহের সাইবার হামলা সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )

৫। [email protected] (অন্য সকল বিষয়ে দাপ্তরিক যোগাযোগ বা অভিযোগ প্রদানের জন্য)

বিষয়: হামলাগোয়েন্দা সংস্থাসোশ্যাল মিডিয়ানিরাপত্তাহোয়াটসঅ্যাপফেসবুকগণমাধ্যমসন্ত্রাসীসহিংসতা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।