নির্বাচনে সব নাগরিকের সমান অংশগ্রহণ চায় জাতিসংঘ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নির্বাচনে সব নাগরিকের সমান অংশগ্রহণ চায় জাতিসংঘ
বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় জাতিসংঘ। ছবি: রয়টার্স

বাংলাদেশের নির্বাচনে সব নাগরিকের সমান অংশগ্রহণ চায় জাতিসংঘ। সেইসঙ্গে শান্তিপূর্ণ, নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংস্থাটি গুরুত্ব আরোপ করেছে।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক।

এক সাংবাদিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, জাতিসংঘের পক্ষ থেকে আমরা সব সময়ই স্পষ্টভাবে বলেছি, নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশের সুযোগ পাবেন।

ফারহান হক বলেন, নির্বাচনের সময় এবং পরে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ দিক। জাতিসংঘের এই মনোযোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঠানো একটি সংকেত, যাতে নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছতা বজায় থাকে।

সম্পর্কিত