Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘ফুটবল বিশ্বকাপ দেখার মধ্যেই ওলটপালট হয়ে যায় সব’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৫: ৪২
‘ফুটবল বিশ্বকাপ দেখার মধ্যেই ওলটপালট হয়ে যায় সব’

সেন্ট জন’স ডে-এর বর্ণিল উৎসব শেষে সবেমাত্র ঘরে ফিরেছিলেন সবাই। ছুটির আমেজে পরিবারের সাথে জমে উঠেছিল বিশ্বকাপ ফুটবলের আড্ডা। কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ-উচ্ছ্বাস রূপ নিল চরম আতঙ্কে। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পুরো ভেনেজুয়েলা। এই জোড়া ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এর ঠিক ৪০ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কারাকাস থেকে রিপোর্টিং করার সময় সাংবাদিক নোরিস সতো আল জাজিরাকে জানান, ভেনেজুয়েলায় সরকারি ছুটি থাকায় শক্তিশালী ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন অনেকেই তাদের ঘরে অবস্থান করছিলেন।

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্পearthquake-at-venezuela

সতো বলেন, “আমি বাড়িতেই ছিলাম, সাধারণ ছুটির দিনের মতোই আমরা বিশ্বকাপ খেলা দেখছিলাম, আর তখনই আমরা এক বিশাল ঝাঁকুনিসহ তীব্র কম্পন অনুভব করলাম। এরপর আমি শুধু চারদিকে ভাঙা কাচই দেখতে পাচ্ছিলাম। আমার ভবনটি একদম মাঝখান থেকে ফেটে গিয়েছিল।” তিনি আরও বলেন, “মানুষজন তাদের অ্যাপার্টমেন্ট ও ঘরবাড়ি থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। আমি যা বলতে পারি তা হলো, আজ যা ঘটেছে তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না।”

সতো জানান, ১৯৬০-এর দশকের পর ভেনেজুয়েলায় আর কোনো ভূমিকম্প না হওয়ায়, এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে তা নিয়ে মানুষজন নিশ্চিত ছিল না।

দেশটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা, তা এখনো স্পষ্ট নয় বলে উল্লেখ করেন সতো।

আল জাজিরাকে তিনি বলেন, “আমরা মাঠপর্যায়ের খুব বেশি তথ্য সংগ্রহ করতে পারিনি, কারণ ফোন লাইন এবং ইন্টারনেটসহ যোগাযোগের সব মাধ্যমই বিচ্ছিন্ন রয়েছে। তবে আমরা সামান্য যেটুকু তথ্য পেয়েছি, তা থেকে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি আসলে আরও অনেক বেশি ভয়াবহ।”

সতো আরও যোগ করেন, “মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং মূলত তাদের সর্বস্ব হারিয়েছে।”

বিষয়: ভূমিকম্পভেনেজুয়েলালাতিন আমেরিকা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।