চরচা প্রতিবেদক

শীতের রেশ কাটতেই বছরের প্রথম বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। আজ সোমবার দুপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ঝরেছে নর্দ্দা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিলসহ বেশকিছু এলাকায়। হঠাৎ এ বৃষ্টিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। ব্যাহত হচ্ছে ফুটপাতে ইফতারি বিক্রি।
এর আগে সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। এ দিকে ঢাকা ছাড়াও দেশের আরও ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় বাতাসের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।