Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নৌ-অবরোধের পাশাপাশি ইরানে সীমিত পরিসরে হামলার কথা ভাবছেন ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৯: ২৯
নৌ-অবরোধের পাশাপাশি ইরানে সীমিত পরিসরে হামলার কথা ভাবছেন ট্রাম্প

সমঝোতা ছাড়াই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইতোমধ্যে ইরান উপকূলে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি ইরানে সীমিত পরিসরে সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছেন বলে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক বিকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সীমিত আকারে হামলার পাশাপাশি পূর্ণমাত্রার বোমা হামলার বিষয়টিও উঠে আসে। তবে এমন বড় পরসিরের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে-এই আশঙ্কায় সেটিকে আপাতত কম সম্ভাবনাময় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর ওপরও চাপ সৃষ্টি করার পরিকল্পনা করছে, যাতে তারা হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি নিশ্চিত করতে ভূমিকা রাখে। অস্থায়ী অবরোধের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নজরদারি জোরদার করার বিষয়টিও আলোচনায় রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্লেষকদের মতে, এটি কেবল সামরিক নয় বরং অর্থনৈতিক চাপ তৈরির একটি কার্যকর উপায় হতে পারে।

তবে উত্তেজনা বাড়লেও ট্রাম্প প্রশাসন এখনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না।

ইরানের বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দামoill-tanker-from-freepik

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি সরাসরি সংঘাত চান না, কিন্তু প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হতে পারে। তার ভাষ্য, “পানি সরবরাহ ব্যবস্থা, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মতো স্থাপনাগুলো সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।”

হোয়াইট হাউসের মুখপাত্র ওলিভিয়া ওয়েলস ওয়াল স্ট্রিটকে জানিয়েছেন, ট্রাম্প ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন এবং অন্যান্য সব বিকল্প খোলা রেখেছেন। এর মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট বার্তা দিতে চায় যে, ইরানের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলেও তারা চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসছে না।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে নৌ অবরোধই ট্রাম্প প্রশাসনের সবচেয়ে কার্যকর চাপ সৃষ্টির উপায় হতে পারে। কারণ ইরানের অর্থনীতির বড় একটি অংশ তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরশীল, যার প্রধান রুট এই প্রণালী। ফলে এই পথ নিয়ন্ত্রণে আনতে পারলে তেহরানের ওপর তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব হবে ধারণা করা হচ্ছে।

বিষয়: অবরোধহামলাইরাননৌপথমধ্যপ্রাচ্যডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুদ্ধসংঘাত-সংকট
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।