
১৮তম ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে আজ
উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের বহুল প্রত্যাশিত ১৮তম সম্মেলন আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

অন্ধকারে ‘পথ ভুলে’ রাজশাহীর বাঘা উপজেলার বাংলাবাজার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় তিন পাট ব্যবসায়ী ও দুই মাঝিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বৈঠকের পরও এই ঘটনার সুরাহা হয়নি। বিএসএফ জানিয়েছে, আটক বাংলাদেশিদের ভারতের থানায় হস্তান্তর করা হয়েছে।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) তিন পাট ব্যবসায়ী পাট কেনার উদ্দেশ্যে বাঘা উপজেলার বাংলাবাজার এলাকায় যান। কেনাকাটা শেষে পাটবোঝাই নৌকা নিয়ে নদীপথে ফেরার সময় রাত হয়ে যায়। অন্ধকারে পথ ভুলে নৌকাটি ভারতীয় সীমান্তে ঢুকে পরে। এ সময় বিএসএফ সদস্যরা পাটবোঝাই নৌকাসহ ওই পাঁচজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫) এবং একই এলাকার নৌকার মাঝি জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) ও সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)।
আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মুনসুর আলী বলেন, আটককৃতদের ফিরিয়ে আনতে গত ৯ সেপ্টেম্বর বিকেলে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে বৈঠক করা হয়। তবে প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষেও বিএসএফ তাদের ফেরত দেয়নি। এবং বিএসএফের থেকে বলা হয়েছে, আটক পাঁচজনকে ভারতের থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, আটক পাঁচজনের স্বজনদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। আটক পাঁচজনকে দ্রুত ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্বজনরা।

১৮তম ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে আজ
উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের বহুল প্রত্যাশিত ১৮তম সম্মেলন আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

ইরাকি ড্রোন হামলায় সৌদির তেলের পাইপলাইন বন্ধ
সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেলের পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রিয়াদ। ইরাক থেকে ছোড়া ড্রোন হামলায় পাইপলাইনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা
ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ব

খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার
খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক দুই সদস্যদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে। আজ শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন