‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো’

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো’
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর। ছবি: চরচা

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, “দেখুন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কনগ্রেচুলেশন লেটার দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হবার পরেই। হি ওয়ান্ট টু ওয়ার্ক ক্লোজলি উইদ দ্য গ্রাফ অব বাংলাদেশ লিড বাই তারেক রহমান। আমাদের বাই লেটারাল সম্পর্কটাও আরো জোরদার হবে।”

গতকাল শুক্রবার সিলেট সার্কিট হাউসে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ-যুক্তরাষ্ট সর্ম্পকের বিষয়ে বলতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, “ইনশাআল্লাহ ইন এ স্ট্র্যাটিজিক ফ্রেমওয়ার্ক সহ সর্বক্ষেত্রে আমরা একটা ভালো ও তাজা সম্পর্ক গড়ে তুলব। এনার্জির ক্ষেত্রে ডাইভার্সি বাই (পলিসি) করে রাখতে হবে। যেখানে আমাদের দেশের স্বার্থে আমরা কিনতে পারব সেটা তেল হোক, ডিজেল হোক, যাই হোক সঠিক মূল্যে চাহিদার যোগানে মানুষের জন্য যা যা করা দরকার, আমাদের সরকার করবে।”

ইতোমধ্যে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়ে হুমায়ুন কবীর বলেন, “ভারতের সাথে আমাদের জনগণের সম্পর্ক যেভাবে রয়েছে, ঠিক সেভাবে ভারতের আমাদের জনগণের এবং ইন্ড্রাট্রির প্রতি আগ্রহ দেখাতে হবে।”

হুমায়ুন কবীর আরও বলেন, “গত ১৫-১৬ বছর ভারতের সম্পর্ক ছিলো শেখ হাসিনার সাথে। বাংলাদেশের মানুষের সাথে ছিলো না। সো এটা সাসটেইনেবল সম্পর্ক ছিলো না। সাসটেইনেবল সম্পর্ক করতে হলে এটা পিপল টু পিপল করতে হবে এবং এটাই আমরা করতে যাচ্ছি।”

ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক উন্নয়ন চ্যালেঞ্জিং উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, “ভারতের আশ্রয়ে থাকা সন্ত্রাসী হাসিনা যদি সেখান থেকে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি না করে, আর সে ব্যাপারে ভারত যদি নিশ্চিত করতে পারে, তবে ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো বাধা নাই।”

তেল কেনার পর ভারত থেকে আরো কোনো পণ্য কেনার পরিকল্পনা আছে কি না–এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই প্রশ্নগুলো ভারত কেন্দ্রিক না করে আমাদের তো অনান্য আরও দেশের সাথে সম্পর্ক আছে এগুলো নিয়ে বলেন।”

বিএনপি রিজওনাল কো-অপারেশনের উপর জোর দিবে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট- ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকসহ বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত