Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ট্রাম্প বলছেন, চুক্তিতে লাভবান আমেরিকান কৃষকেরা, অস্বীকার তেহরানের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৮: ০৩
ট্রাম্প বলছেন, চুক্তিতে লাভবান আমেরিকান কৃষকেরা, অস্বীকার তেহরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তি আমেরিকান কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক সুবিধা বয়ে আনবে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে বিশেষজ্ঞরাও নিশ্চিত নন, বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন এসক্রো (নিরাপত্তা তহবিল) হিসাবে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ কীভাবে যুক্তরাষ্ট্রের কৃষি খাতে প্রবাহিত হবে।

গত সপ্তাহে হওয়া একটি প্রাথমিক সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানকে ৬০ দিনের আলোচনা চলার সময়ে অবাধে তেল বিক্রির সুযোগ দেওয়া হবে। সমঝোতা স্মারকে ইরানের জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে সমালোচকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থনের মতো মূল ইস্যুগুলো সমাধান করতে পারেনি—যেগুলোকে ট্রাম্প যুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
যুদ্ধ বন্ধে এক পৃষ্ঠার সমঝোতা চুক্তির কাছাকাছি ইরান-আমেরিকাamerica iran pakistan

সমালোচনার জবাবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আমেরিকান অর্থ মন্ত্রণালয় ইরানের জব্দকৃত অর্থ মুক্ত করবে, যা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে এবং সেগুলো কেবলমাত্র যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও চিকিৎসা সামগ্রী কেনার জন্য ব্যবহার করা হবে।

ট্রাম্প জানান, এর মধ্যে আমেরিকান কৃষকদের উৎপাদিত ভুট্টা, গম ও সয়াবিনও থাকবে, যেগুলোর ইরানে ব্যাপক প্রয়োজন রয়েছে।

ভ্যান্সও সুইজারল্যান্ডে উচ্চপর্যায়ের বৈঠকের পর একই ধরনের বক্তব্য দেন। তাদের দাবি, ইরানের বাইরে থাকা জব্দকৃত অর্থ ও সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনার কাজে ব্যয় করা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, কৃষিপণ্য কেনার সিদ্ধান্ত মূল্য ও মানের ভিত্তিতে নেওয়া হবে, ওয়াশিংটনের নির্দেশে নয়। তিনি বলেন, “যে যুদ্ধের ঘোষিত লক্ষ্য ছিল ইরানি সভ্যতাকে ধ্বংস করা এবং ইরানকে দুর্বল করা, সেটিই এখন আমেরিকান কৃষকদের সমৃদ্ধ করার প্রকল্পে পরিণত হয়েছে।”

জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনিও ভ্যান্সের বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি জানান, সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত একমাত্র ইরানই নেবে।

অন্যদিকে এক আমেরিকান কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইরানি নেতারা মূলত নিজেদের অভ্যন্তরীণ শ্রোতাদের উদ্দেশ্যে এসব বক্তব্য দিচ্ছেন।

বিষয়: শান্তিচুক্তিইরানমার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রকৃষিপণ্যজেডি ভ্যান্স
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।