Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আমেরিকা বিশ্বব্যবস্থা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে: জার্মান প্রেসিডেন্ট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২০: ৫৫
আমেরিকা বিশ্বব্যবস্থা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে: জার্মান প্রেসিডেন্ট

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার আমেরিকার বর্তমান পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের আচরণ বৈশ্বিক ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব যেন এমন এক ‘লুটের আস্তানায়’ পরিণত না হয়, যেখানে ক্ষমতাবানরা নিজের ইচ্ছেমতো সবকিছু দখল করে নেয়।

Advertisement
Advertisement
Advertisement

জার্মান সময় বুধবার বার্লিনে একটি সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার প্রশাসনের নীতির দিকে ইঙ্গিত করে স্টাইনমায়ার বলেন, “বিশ্বজুড়ে গণতন্ত্র আজ চাপে রয়েছে। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর মতো ঘটনাগুলো আন্তর্জাতিক নিয়ম ও সার্বভৌমত্বের অবহেলার নজির সৃষ্টি করছে।”

ট্রাম্পের ‘ডনরো ডকট্রিনে’ দুনিয়া কতটা বিপদে?donroe

জার্মান প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার ক্রিমিয়া দখল ও ইউক্রেনে আগ্রাসন ছিল বিশ্ব রাজনীতিতে একটি বড় বাঁক। কিন্তু এখন আমেরিকার আচরণ সেই বিশ্বব্যবস্থার জন্য আরেকটি ভাঙন তৈরি করছে, যে ব্যবস্থাটি গড়ে তুলতে একসময় ওয়াশিংটনই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

Advertisement
Advertisement
Advertisement

স্টাইনমায়ার আরও বলেন, বিশ্বকে এমন অবস্থায় যেতে দেওয়া যাবে না, যেখানে অঞ্চল বা পুরো দেশ কয়েকটি বড় শক্তির সম্পত্তিতে পরিণত হবে। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন তিনি।

পরে তিনি ব্রাজিল ও ভারতের মতো উদীয়মান শক্তিগুলোকে আন্তর্জাতিক নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা রক্ষায় এগিয়ে আসারও আহ্বান জানান।

বিষয়: রাশিয়াআমেরিকাজার্মানপ্রেসিডেন্ট নিকোলাস মাদুরোভেনেজুয়েলাডোনাল্ড ট্রাম্পইউক্রেনপ্রেসিডেন্টভারত
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।