চরচা ডেস্ক

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দুই সদস্যকে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একজন মোটরসাইকেল আরোহী 'অশালীনভাবে স্পর্শ' করেছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, দলের নিরাপত্তা কর্মীরা ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ওডিআই মহিলা বিশ্বকাপ ২০২৫-এ খেলার জন্য ভারতে অবস্থান করছে। খেলোয়াড়রা তাদের হোটেল থেকে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
সংবাদ সংস্থা পিটিআইর তথ্য অনুযায়ী, খাজরানা রোড এলাকায় ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে পুলিশ গত শুক্রবার গ্রেপ্তার করেছে। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে সিকিউরিটি ম্যানেজার ড্যানি সিমন্স থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্র ধরে আকিল খান নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী মোটরবাইকের নম্বরটি টুকে নেওয়ায় পুলিশ অপরাধীকে চিহ্নিত করতে পারে। সহকারী পুলিশ কমিশনার হিম্মানি মিশরা দুই খেলোয়াড়ের বয়ান রেকর্ড করেন।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর ধারা ৭৪ এবং ধারা ৭৮ এর অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে,আকিল খানের বিরুদ্ধে অতীতেও অপরাধের মামলা রয়েছে এবং তদন্ত চলছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।